Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড় সাবেক সতীর্থ মেসির প্রশংসা করে বলেন, ৩৮ বছর বয়সেও তিনি বিশ্বফুটবলের অন্যতম ভয়ংকর খেলোয়াড়। দেম্বেলের মতে, মেসিকে থামানো এখনো কঠিন এবং ফ্রান্সকে তার বিপক্ষে সতর্ক থাকতে হবে, কারণ তিনি আবারও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখেন।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের স্মৃতি এখনও ফরাসি ফুটবলে আলোচিত। দেম্বেলে বলেন, সেই হার এখন দলের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। চার বছরে উভয় দলেরই পরিবর্তন এসেছে, তবে সেই অভিজ্ঞতা ফ্রান্সকে আরও ভালো করার প্রেরণা দিচ্ছে।

সাক্ষাৎকারে তিনি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পক্ষেও অবস্থান নেন। সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গে দেম্বেলে বলেন, এমবাপ্পেকে অনেক সময় অন্যায়ভাবে বেশি সমালোচনা করা হয়, অথচ তিনি মাঠে ও মাঠের বাইরে অসাধারণ একজন মানুষ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।