Web Analytics

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ।

অপসারিত কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৮১ সালের বিধি ৬(২)(এ) অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

তবে প্রজ্ঞাপনে তাদের অপসারণের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।