Web Analytics

বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান সরকার বায়োটেকনোলজি, বিবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করছে। এছাড়া পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ও সিভিল সার্ভিস প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে। উভয় পক্ষ শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী শিক্ষক প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোঃ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।