Web Analytics

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন নিয়ে আদালত অবমাননার অভিযোগে চেয়ারম্যান মো. আবদুস সালাম ও মহাসচিব মো. হাবিবুর রহমান খানকে আইনি নোটিশ দিয়েছেন আট প্রার্থী। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের একাধিক আদেশ থাকা সত্ত্বেও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। প্রার্থীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম আশবারুল বারী নোটিশটি পাঠান।

নোটিশে ১০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন, তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা এবং তিন দিনের মধ্যে সাধারণ সভার তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট দুটি স্মারকের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এরপর ১৫ সেপ্টেম্বর আগে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন পুনর্বহাল করা হয়।

নোটিশ অনুযায়ী, আপিল বিভাগের চেম্বার আদালত প্রথমে ৮ অক্টোবরের মধ্যে এবং পরে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার নির্দেশ দেন। অভিযোগ করা হয়, ২৭ সেপ্টেম্বর পৃথক পাঁচ সদস্যের কমিশন গঠন এবং প্রতিনিধি তালিকা পরিবর্তন করা হয়েছে। দাবি পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু হবে বলে নোটিশে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।