Web Analytics

চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। রোববার গভীর রাতে সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাকিব মাদকাসক্ত ছিল এবং প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। ঘটনার রাতে টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে মাকে পিটিয়ে ফেলে রাখে। পরে সকালে অসুস্থতার নাটক সাজিয়ে মায়ের মৃত্যু হয়েছে বলে চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা মাথায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে। নিহতের ভাই ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।