Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়া নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুপুরে গরুর বাজার, মাছ বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ডের ইজারা সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক পক্ষ অভিযোগ করে, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে তাদের সিডিউল জমা নেওয়া হয়নি, অন্য পক্ষ দাবি করে নির্ধারিত সময়ের পর সিডিউল জমা দিতে আসায় তারা বাধা দেয়। সংঘর্ষে বদরুজ্জামান, সায়েম ও সফিউল্লাহসহ পাঁচজন আহত হন। মতলব উত্তর থানার পরিদর্শক জানান, ঘটনাটি মারামারির পর্যায়ে গিয়েছিল, তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউল জমা পড়েছে এবং কেউ ক্ষতিগ্রস্ত মনে করলে আইনি পথে ব্যবস্থা নিতে পারেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।