Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বুধবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার রূপগঞ্জ, বরিশাল, ঝালকাঠি ও বরগুনাসহ বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।

দলটি বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তারা মাঠে থাকবেন।

Card image

Related Memes

logo
No data found yet!