Web Analytics

ইরান চুক্তির সমালোচকদের হিংসুটে, বাজে ও বোকা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা অভিযোগ করেছেন, ট্রাম্প ইরানের প্রতি যথেষ্ট কঠোর নন। এর জবাবে তিনি নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যারা মনে করেন তিনি ইরানের প্রতি যথেষ্ট কঠোর নন, তারা হিংসুটে, বাজে লোক বা বোকা। এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সূত্র অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এই সমঝোতা স্মারকে সই করেন, যার লক্ষ্য চলমান যুদ্ধ বন্ধ করা ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে।

চুক্তিটি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ পুনরায় সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।