Web Analytics

বাংলাদেশ ও ইতালি অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবৈধ অভিবাসন রোধ, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা প্রয়োজন। অবৈধ অভিবাসন ঠেকাতে জনসচেতনতা বাড়ানো এবং নিরাপদ ও বৈধ অভিবাসন সম্পর্কে মানুষকে সচেতন করার বিষয়টি গুরুত্ব পায়। দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষা, বাংলাদেশে প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে কর্মসংস্থানে আগ্রহী কর্মীদের ভাষাগত প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করেন। মিলান সিটি ও খুলনা সিটি করপোরেশনের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং খাদ্য অপচয় রোধে যৌথ কাজের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, বাণিজ্য, রেমিট্যান্স ও কর্মসংস্থান বৃদ্ধি এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।