Web Analytics

ইসরাইলের একটি সরকারি তদন্তে প্রকাশ পেয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণ ছিল না তথ্যের অভাব, বরং হামাসের সক্ষমতা সম্পর্কে দীর্ঘদিনের ভুল ধারণা। প্রাথমিক সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা মনে করেছিলেন হামাসকে কার্যকরভাবে দমন করা গেছে, ফলে সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রনি নুমার নেতৃত্বে পরিচালিত তদন্তে দেখা যায়, ২০১৬ সাল থেকেই হামাসের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছিল এবং ২০১৯ ও ২০২২ সালে হালনাগাদ প্রতিবেদন তৈরি হয়েছিল। কিন্তু এসব তথ্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছালেও তা বিচ্ছিন্ন তথ্য হিসেবে দেখা হয়। প্রতিবেদনে গোয়েন্দা সংস্থার প্রযুক্তিনির্ভরতা ও আরবি ভাষা বিশেষজ্ঞের অভাবকেও বড় বিশ্লেষণগত ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে।

তদন্তে উপসংহার টানা হয় যে, ব্যর্থতা ছিল বিশ্লেষণে, তথ্য সংগ্রহে নয়। এটি ইসরাইলের সামগ্রিক মূল্যায়ন, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি বড় ব্যর্থতার প্রতিফলন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।