Web Analytics

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পরমাণু চুক্তির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে—এমন আশা বাস্তবসম্মত নয়। রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, সরাসরি যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলে আলোচনার মাধ্যমে সমঝোতাই উত্তম। ওয়াশিংটন থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।

ওবামা বলেন, নতুন কোনো চুক্তিতে আগেরটির তুলনায় বড় ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রত্যাহারের আগে দীর্ঘ সময় কার্যকর ছিল।

গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরাইলি বাহিনীর ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। এরপর ট্রাম্প সম্ভাব্য শান্তি চুক্তির কথা বললেও তেহরান এখনো তাতে সম্মতি দেয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।