Web Analytics

জাপানের ও-সোজি মডেলের আদলে রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে পাইলট প্রকল্পটির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উদ্যোগে নেওয়া কর্মসূচিটির লক্ষ্য শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস, দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা।

বিদ্যালয়ের রুটিন অনুযায়ী প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা ছোট দলে ভাগ হয়ে শিক্ষকদের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কার করবে। টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কার করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বিভাগীয় কমিশনার বলেন, এই মডেল পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরিতে কার্যকর এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ প্রয়োজন।

কর্মসূচিতে প্রতি সপ্তাহে অন্তত এক দিন ডেঙ্গু ঝুঁকি পরিদর্শন, জমে থাকা পানির স্থান চিহ্নিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল অপসারণের ব্যবস্থা থাকবে। ‘আমার বাসা, আমার দায়িত্ব’ উদ্যোগে শিক্ষার্থীদের সাপ্তাহিক চেকলিস্ট দেওয়া হবে, যা প্রতি রোববার শিক্ষকরা মূল্যায়ন করবেন। বিদ্যালয়ে বর্জ্য পৃথকীকরণ এবং সেরা বিদ্যালয়, শ্রেণি ও শিক্ষার্থীকে পুরস্কারের প্রস্তাবও রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।