Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিমূলক বক্তব্যের বিষয়টি ভারতের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করা হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নেতাদের বক্তব্যে ঢাকায় সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা দেখা গেছে।

তিনি বলেন, সরকার এর আগেও বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছে এবং তা অব্যাহত থাকবে। এদের মধ্যে অনেকেই মামলার আসামি, কারও বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, কারও সাজাও হয়েছে। বিদেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন।

তথ্য উপদেষ্টা তুরাগ নদে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মৃত্যুর ঘটনাকেও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।