Web Analytics

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও এমপি নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ঘটনার পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর আসনে এমন ঘটনার সাহস কারা দেখাতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ অবৈধভাবে দখলে রাখলে তা উদ্ধারে আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি পথ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের এমন আচরণ কীসের ইঙ্গিত দেয়, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ করেন এবং দাবি করেন, এসব তৎপরতা ৫ আগস্ট বিকেল থেকে শুরু হয়েছে। সরকার ও প্রশাসনের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাওয়া অর্থহীন। তিনি দেশকে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে মুক্ত করার কথাও বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।