Web Analytics

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করা হয়। তার স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোকাররম হোসেন জানান, মামলায় ১৭ জন আসামির সাজা হয়েছে এবং ১৯ জন খালাস পেয়েছেন। ইউসিবিএল নামে পরিচিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে জাবেদ, তার স্ত্রী এবং ভাই-বোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন। জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।