Web Analytics

ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুজবকে ভিত্তিহীন বলে জানিয়েছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন।

তাসনিমের উদ্ধৃত এক সূত্র জানায়, এসব গুজব গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিভেদ সৃষ্টি এবং ইরানের সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। একই সূত্রের দাবি, ইরান ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যেসব তথাকথিত সূত্রের কথা বলেছে, সেগুলো ওই নেটওয়ার্কের দায়িত্বশীলদের কল্পনা ও ভ্রান্ত ধারণার ফল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছিল যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাসনিমের প্রতিবেদন সেই দাবিকে সরাসরি অস্বীকার করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।