Web Analytics

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এবি মিডিয়া গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ৩০ দেশের ক্লাব নিয়ে প্রথমবারের এই আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে হবে। কবির আহমেদ ভূঁইয়া জানান, ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন। নির্জন মোশাররফ বলেন, আয়োজকেরা আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং মানসম্মত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় টুর্নামেন্টের ম্যাচ হওয়ার কথা। বক্তারা বলেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করা, সাংস্কৃতিক বন্ধন জোরদার এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করতে পারে। সাবেক অধিনায়ক হাবিবুল বাসার, মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিম আয়োজনটির প্রশংসা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।