Web Analytics

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসি জানিয়েছে, এই ম্যাচ না হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে এবং ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ড প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে লোকসান গুনবে।

শ্রীলঙ্কা আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত তাদের অর্থনীতি ও পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, যা এখনো ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠছে। বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে দেশটি এই ম্যাচ বাতিল হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে।

তবে পিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত সরকারের, তাই তারা এটি পরিবর্তন করতে পারবে না। এর আগে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানকে রাজি করাতে ব্যর্থ হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!