Web Analytics

লন্ডনের পশ্চিম কেনসিংটনের ম্যারিয়ট হোটেলে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ, ২৯, অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে মারা গেছেন। যুক্তরাজ্যের একটি আদালত ময়নাতদন্ত ও সামগ্রিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে মৃত্যুটিকে দুর্ঘটনাজনিত বলে নিশ্চিত করেছে। গত বছরের ২৫ নভেম্বর হোটেলের বাথরুমের মেঝে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

টক্সিকোলজি প্রতিবেদনে তাঁর শরীরে উচ্চ মাত্রার অ্যালকোহল, পার্টি ড্রাগ জিএইচবি, গাঁজা, জ্যানাক্স এবং অন্যান্য উদ্বেগনাশক ওষুধ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব উপাদানের বিষাক্ত যৌথ প্রভাবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে মৃত্যুর আগের রাতে তাঁকে কক্ষে একা দেখা গেছে। আদালত জানিয়েছে, অন্য কারও সম্পৃক্ততা বা আত্মহত্যার কোনো প্রমাণ মেলেনি। যুবরাজ দীর্ঘদিন অ্যালকোহল ও মাদকের আসক্তিতে ভুগছিলেন এবং মৃত্যুর আগে লন্ডনের দুটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।