Web Analytics

ইরান সতর্ক করেছে যে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। দেশটির সংসদ সদস্য ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে প্রবেশ করে, তাহলে ইরানি বাহিনী সরাসরি যুদ্ধে লড়বে।

ইরানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক যুদ্ধ আঞ্চলিক সমীকরণ বদলে দিয়েছে এবং হরমুজ প্রণালিতে এখন একটি নতুন শাসনব্যবস্থা গড়ে উঠেছে। ইরান যেকোনো মূল্যে এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক যুদ্ধের ক্ষতির কারণে ইরানের অর্থনীতি চাপে রয়েছে, তাই প্রণালির নিয়ন্ত্রণ এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তেহরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে পাহারা দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা সামরিকভাবে জবাব দেবে এবং এতে বিদ্যমান যুদ্ধবিরতির অবসান ঘটবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।