Web Analytics

রাজধানীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৬ মে রাতে ডিএমপি কমিশনার মো. সরওয়ার আলমের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব যানবাহন প্রায়ই রাস্তায় বিকল হয়ে যানজট সৃষ্টি করছে এবং জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইকোনমিক লাইফ অতিক্রান্ত, নম্বরবিহীন, ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন সব ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নীতিমালা অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারিত। এই সীমা অতিক্রমকারী যানবাহনের সড়কে চলাচল নিষিদ্ধ।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময় পার হওয়া যানবাহন চলাচল করলে মালিক ও চালকের বিরুদ্ধে জরিমানা, গাড়ি ডাম্পিংসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।