Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান যাতায়াতমাধ্যম শাটল ট্রেন সংস্কারের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে স্মারকলিপি দিয়েছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। রোববার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে তিনি স্মারকলিপিটি দেন।

শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে শাটল ট্রেনের সংকট নিরসনে ছয়টি মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কোচ ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, লুপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো, শিডিউল বিপর্যয় রোধ, যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রীসেবা নিশ্চিত করা।

তৌফিক বলেন, ইঞ্জিনের বিভিন্ন সমস্যায় প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটে এবং শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন না; গুরুত্বপূর্ণ পরীক্ষা মিসের ঘটনাও ঘটছে। তিনি ইঞ্জিন পরিবর্তন ও ডাবল রেললাইনের বিষয়টি প্রতিমন্ত্রীকে জানিয়েছেন। প্রতিমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। রেল মন্ত্রণালয় দ্রুত সরেজমিনে বিষয়গুলো পরীক্ষা করবে এবং শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত না হওয়া পর্যন্ত তদারকি চলবে বলে তৌফিক জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।