জেপি মরগ্যান চেজের অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবস্থার সফটওয়্যার ত্রুটিতে সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন ব্যাহত হয়। এতে হাজার হাজার গ্রাহক ব্যাংকিং সেবা ব্যবহার ও অর্থ পরিশোধে সমস্যায় পড়েন। কিছু ব্যবহারকারী জেলের মাধ্যমে অর্থ পাঠানো বা গ্রহণেও বিলম্বের অভিযোগ করেন। জেপি মরগ্যান চেজ বলেছে, এটি কোনো সাইবার হামলা নয়।
মুখপাত্র জো ইভানজেলিস্টি জানান, ত্রুটির কারণে অন্য ব্যাংকের সঙ্গে লেনদেনে সাময়িক জটিলতা তৈরি হয় এবং প্রক্রিয়াকরণ ধীর হয়ে যায়। এএফপির তথ্য অনুযায়ী, ডাউনডিটেক্টরে দুপুর ২টার দিকে অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পরে কমে আসে। জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট ও ক্যাপিটাল ওয়ানের গ্রাহকরা সমস্যার কথা জানান।
চেজ বলেছে, সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায় ত্রুটি হয়নি; শুধু চেজ-সংশ্লিষ্ট লেনদেন প্রক্রিয়াকরণের সময় অন্য ব্যাংকের গ্রাহকদের বিলম্ব হতে পারে। গ্রাহকরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি—এ দাবি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ইউএস ব্যাংক জানিয়েছে তাদের নিজস্ব ব্যবস্থা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, আর ক্যাপিটাল ওয়ান ও ট্রুইস্ট বলেছে তাদের সেবা স্বাভাবিক ছিল। জেলেও জানিয়েছে, তাদের নেটওয়ার্ক সচল ছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।