Web Analytics

বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর প্রায় ৫০ মিনিট চাঁদ দেখার অনুকূল সময় থাকবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, ওই দিন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চাঁদ প্রায় ৫০ থেকে ৫১ মিনিট অবস্থান করবে, যা খালি চোখে দেখার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচিত। ১৭ ফেব্রুয়ারি রাতে নতুন চাঁদ সৃষ্টি হবে, তবে সেদিন তা দেখা সম্ভব হবে না।

বিডব্লিউওটি জানায়, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। এ সময় চাঁদের বয়স হবে প্রায় ২৪ ঘণ্টা, যা খালি চোখে দেখার সম্ভাবনা বাড়ায়। তবে চাঁদ দেখা নির্ভর করবে আকাশের স্বচ্ছতা, মেঘের উপস্থিতি, বায়ুদূষণ এবং পর্যবেক্ষকের অবস্থানের ওপর।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ উন্নত টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা করতে পারে। তারা চাঁদ দেখতে পারলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে, না পারলে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।