Web Analytics

চট্টগ্রামে ছাত্রদলের হামলা, সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবির বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনের সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, সরকার ক্ষমতায় আসার পর মাত্র ৫০ দিনের মধ্যেই হত্যা, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। তিনি বাকস্বাধীনতায় হস্তক্ষেপ ও অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধিরও সমালোচনা করেন।

সমাবেশটি পরিচালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম। এতে আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি, সিলেট জেলা পশ্চিম ও পূর্বের শিবির নেতারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।