Web Analytics

ভোলার চরফ্যাশনে উপজেলা বন বিভাগ সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে ১০৭টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে। বিআরডিবি রোড এলাকার কাঁকড়া ও কুচিয়া ক্রয়ের একটি প্রতিষ্ঠান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। উপজেলা নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আল খুশবুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে বিরল প্রজাতির ‘সন্ধি’ কাছিম এবং মহাবিপন্ন ‘করি কাইট্টা’ প্রজাতি রয়েছে। মঙ্গলবার দুপুরে বন বিভাগের পুকুরে ১০৭টি কচ্ছপ অবমুক্ত করা হয়। এ সময় রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম এবং বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কচ্ছপ উদ্ধারের পরও জড়িতদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জলবায়ু ও পরিবেশকর্মী সানজীদুল ইসলাম। তিনি বলেন, বিআরডিবি জনতা বাজার, সোনালী রোড ও বিভিন্ন চরাঞ্চলের বনখাল এবং জলাশয় থেকে দীর্ঘদিন ধরে কাঁকড়া শিকারি ও চোরাকারবারিরা মহাবিপন্ন কচ্ছপ পাচার করছে। শনিবার রাতে মাছবাজার এলাকা থেকেও ৩২টি কচ্ছপ উদ্ধার হয়। বিভাগীয় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব কচ্ছপ শিকার ও পাচার নিষিদ্ধ এবং অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।