Web Analytics

জামালপুরের সীমান্তবর্তী মেকুরআলগা এলাকায় বিজিবির অভিযানে নৌকাযোগে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯০ লাখ টাকার থান কাপড় জব্দ করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা অভিযানটি চালান। জব্দ করা কাপড়ের পরিমাণ ৪ হাজার ২৭২ মিটার। কাপড় পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, মেকুরআলগা এলাকা দিয়ে নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে সদস্যরা অভিযান চালান। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত নৌকাসহ কাপড়গুলো উদ্ধার করা হয়।

শনিবার সকালে জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। তিনি জানান, সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।