রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম জানিয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
এ বছর ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন, যার মধ্যে ২৫ হাজার ৯৬১ জন পরীক্ষায় অংশ নেয়। বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপের ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ জন (৬১ দশমিক ৫০ শতাংশ) উত্তীর্ণ হয়েছে।
‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬৪টি, যার মধ্যে বাণিজ্য শাখায় ৩৭৫টি, বিজ্ঞান শাখায় ১৫৮টি এবং মানবিক শাখায় ৩১টি আসন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।