Web Analytics

বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম সম্প্রতি চাঁদাবাজদের টার্গেটে পড়েছেন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে অপরাধীদের দৃশ্যমান শাস্তির দাবি জানান।

তিনি বলেন, অধ্যাপক কামরুল ইসলাম শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসক নন, তিনি অসহায় ও গরিব মানুষের বন্ধু এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী চাঁদাবাজ চক্র তাঁর কাছে অবৈধ চাঁদা দাবি করে আসছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। শফিকুর রহমান অভিযোগ করেন, এই চক্র এমন একজন সম্মানিত চিকিৎসকের প্রতিও অসম্মানজনক আচরণ করেছে।

তিনি আরও বলেন, সমাজসেবায় নিয়োজিত এমন ব্যক্তিদের বাধাগ্রস্ত করছে কারা, তা এখন স্পষ্ট। তিনি দুষ্টচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অধ্যাপক কামরুল ইসলামের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।