Web Analytics

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির সময় ইরান গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করার পর অন্তত আটটি তেল ও গ্যাস ট্যাঙ্কার প্রণালিটি অতিক্রম করেছে। জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এটি প্রণালি বন্ধ হওয়ার পর প্রথম উল্লেখযোগ্য জাহাজ চলাচল।

ট্র্যাকিং প্রতিষ্ঠান কপলার জানিয়েছে, শনিবার ভোরে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, চারটি এলপিজি জাহাজ, দুটি তেল ও রাসায়নিক ট্যাঙ্কার এবং একটি তেল পণ্যবাহী জাহাজ প্রণালিটি পার হয়েছে। অন্য একটি প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক দেখিয়েছে, ইরানের লারাক দ্বীপের কাছে আরও কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার অবস্থান করছে। লারাক দ্বীপটি পারস্য উপসাগর থেকে বের হতে চাওয়া জাহাজগুলোর জন্য একটি চেকপয়েন্ট, যা বর্তমানে ইরানি বাহিনীর অবরোধে রয়েছে।

প্রণালি বন্ধ থাকায় শত শত জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছিল এবং পরিবহন ব্যয় বেড়ে গিয়েছিল। হামলার আশঙ্কায় অনেক জাহাজ এই অঞ্চল এড়িয়ে চললেও সাময়িক উন্মুক্তির ফলে কিছু জাহাজ পার হতে পেরেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।