Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত যেকোনো অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের জন্য এই সেল কাজ করবে।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ চালু করা হয়েছে। এছাড়াও মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ এবং হোয়াটঅ্যাপ নম্বর ০১৫৫০-০৬৪২২৭ ব্যবহার করে যোগাযোগ করা যাবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে নাগরিকদের এসব নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এই সমন্বয় সেল গঠনের মাধ্যমে নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!