Web Analytics

নেপাল সরকার সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসন বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ উদ্যোগ সুফল বয়ে আনতে পারে, তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে জনদুর্ভোগ বাড়তে পারে।

দেশটির প্রশাসনিক আদালতের সাবেক চেয়ারম্যান ও প্রশাসনিক সংস্কার পরামর্শ কমিটির সমন্বয়ক কাশি রাজ দাহাল বলেন, যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুই দিনের ছুটি ইতিবাচক পদক্ষেপ হবে। এতে জ্বালানি সাশ্রয় হবে, কর্মীরা কৃষিকাজে সময় দিতে পারবেন এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। তবে তিনি সতর্ক করেন, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে এবং যেসব অফিসে সেবাগ্রহীতার চাপ বেশি, সেখানে এই নিয়ম কার্যকর নাও হতে পারে।

তিনি আরও বলেন, নতুন নিয়ম চালুর পর কর্মঘণ্টা কঠোরভাবে মেনে চলা জরুরি। কর্মচারীরা যদি সময়মতো অফিসে না আসেন বা আগে চলে যান, তাহলে এই সিদ্ধান্ত সুফল না এনে জটিলতা বাড়াতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।