Web Analytics

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদে লিখিত বক্তব্য পড়ে বলা অনুমোদিত নয়। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। রোববার সংসদ অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুই সংসদ সদস্য কাগজ দেখে বক্তব্য দেন। স্পিকার স্মরণ করিয়ে দেন, সংসদের কার্যপ্রণালি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠের আগে অনুমতি নিতে হয়।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেন, তার নির্বাচনী এলাকার মানুষের আস্থা রক্ষায় তিনি আজীবন সচেষ্ট থাকবেন এবং তার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।