Web Analytics

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় থেকে চানমারী পর্যন্ত মহাসড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচিতে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা স্তূপীকৃত ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষার গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে তারা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি। তিনি যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং সামাজিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।