Web Analytics

শনিবার গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ বছর বয়সি ইসলাম মুসা ও তার ৩০ বছর বয়সি ভাই আবদুল্লাহ মুসা রয়েছেন। এই এলাকা ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর ছিল। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে সাতজন আহতকে উদ্ধার করে নাসের ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ গাজায় আহত ১০ বছর বয়সি এক শিশুও মারা যায়।

আল-শিফা হাসপাতালের তথ্যমতে, পশ্চিম গাজা শহরে আরেকটি তাঁবুতে হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইলি ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু। জাতিসংঘ কমিশনার ক্রিস সিডোটি এই তথ্যকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন এবং রাষ্ট্রগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।