Web Analytics

বাংলাদেশে শিল্পায়নে পুঁজিবাজারের অবদান অত্যন্ত সীমিত, আর দীর্ঘমেয়াদি অর্থায়ন মূলত ব্যাংকনির্ভর হয়ে পড়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির তথ্যভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে শিল্পায়নে ব্যাংক খাত থেকে ৯৭ হাজার ১৩৮ কোটি টাকা অর্থায়ন হয়েছে, বিপরীতে পুঁজিবাজার থেকে এসেছে ৩০২ কোটি টাকা, যা মোট অর্থায়নের ০.৩১ শতাংশ। প্রায় আড়াই বছরে বাজারে নতুন কোনো কোম্পানিও তালিকাভুক্ত হয়নি।

২০২৩-২৪ অর্থবছরে শিল্পায়নে পুঁজিবাজারের অর্থায়ন ছিল ০.৭৬ শতাংশ, ২০২২-২৩ সালে ০.৬৭ শতাংশ এবং ২০২১-২২ সালে ০.৯৪ শতাংশ। বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, আইপিও অনুমোদন থেকে বাজারে আসতে ন্যূনতম ১৫ মাস লাগতে পারে, যেখানে ব্যাংকে আবেদন করলে তিন সপ্তাহ থেকে সর্বোচ্চ তিন মাসে ঋণ পাওয়া সম্ভব। এ কারণে উদ্যোক্তারা ব্যাংকমুখী হন।

খাতসংশ্লিষ্টরা বড় প্রকল্পে ব্যাংক ও পুঁজিবাজারের অর্থায়নের যৌক্তিক অনুপাত নির্ধারণ এবং নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থায়নে পুঁজিবাজার ব্যবহার আইনিভাবে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, পাবলিক ইস্যু রুল সংশোধন, সরাসরি তালিকাভুক্তি বিবেচনা এবং বন্ড বাজার ও করপোরেট বন্ড শক্তিশালী করার উদ্যোগ চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।