Web Analytics

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে একই মামলায় মাঞ্জিল হায়দার পাঁচ দিনের রিমান্ডে ছিলেন এবং হত্যা মামলায় তিন দফায় মোট ১২ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ জানায়, জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিললেও তা অসম্পূর্ণ, তাই আরও সময় প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, একই ঘটনার একাধিক মামলায় ধারাবাহিকভাবে রিমান্ডে রাখা ন্যায়সংগত নয় এবং তার মক্কেল অসুস্থ।

তদন্ত সূত্রে জানা যায়, মামলায় অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠক আয়োজনের। গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।