Web Analytics

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত আলেম প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈ ও জনপ্রিয় জননেতা ছিলেন, যিনি সিলেট অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।