Web Analytics

শনিবার (১৮ এপ্রিল) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন। হামলার শিকাররা হলেন দৈনিক ইনকিলাবের ভেদরগঞ্জ সংবাদদাতা জাহিদ হাসান টিপু ও দৈনিক সমকালের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। ওইদিন সন্ধ্যায় টিপু সখিপুর থানায় পাম্প মালিক ফারুক মাদবর ও তার ভাতিজা জামান মাদবরকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে ড্রামে করে তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে পাম্প মালিক ও তার লোকজন বাধা দিয়ে হামলা চালায়। স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সাংবাদিক নেতারা ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত বলে নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।