শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এবং কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলাই এ পদক্ষেপের লক্ষ্য।
ঢাকার আশুলিয়ায় সর্বোচ্চ ৯ প্লাটুন মোতায়েন রয়েছে। সাভার-হেমায়েতপুর এবং জিরানী-জামগড়ায় দুই প্লাটুন করে, মিরপুরে এক প্লাটুন দায়িত্ব পালন করছে। গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন রয়েছে; চন্দ্রা, মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় এক প্লাটুন করে মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট-কাঠেরপুল ও জালকুড়িতে দুই প্লাটুন করে মোতায়েন রয়েছে। বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইলে এক প্লাটুন করে দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যরা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করছেন। সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।