Web Analytics

জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার তিনটি পৃথক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তারা জানান, তিনটি মামলাতেই তথ্যগত ভুল ছিল।

এই মামলাগুলোতে নিহতরা হলেন ট্রাকচালক মো. জাহাঙ্গীর, ওয়াসার পানির লাইনের মিস্ত্রি জাকির হোসেন এবং জুতা কারখানার কর্মী রমজান মিয়া জীবন। তদন্তে দেখা গেছে, নিহতদের পরিবারের দায়ের করা মামলাগুলোর সঙ্গে অন্য তিন ব্যক্তির দায়ের করা মামলাগুলোর তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। পরিবারের মামলায় মৃত্যুর স্থান ও সময় ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে অন্য মামলাগুলোতে সব ঘটনাই ভাটারায় দেখানো হয়েছে।

প্রতিবেদন জমার শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি, তবে সেদিন জমা না হওয়ায় আদালত নতুন তারিখ হিসেবে ২ মার্চ নির্ধারণ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।