Web Analytics

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে এবং ৪০৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক, যাদের বেশির ভাগ ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে নেপাল পুলিশ জানায়, ভাটির দিকে চিতওয়ান জেলায় ৬৪টি এবং নওয়ালপরাসি ইস্ট এলাকায় আরও ২৬টি মরদেহ পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

রাসুয়া অঞ্চলের ভোতেকোশি নদীর আশপাশে বাড়িঘর, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গল সাফারির জন্য পরিচিত চিতওয়ানসহ কয়েকটি পৌরসভায় পানি বাড়ায় উচ্চ সতর্কতা জারি হয়েছে। দুর্গত এলাকায় প্রায় আট টন ত্রাণ পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও বাংলাদেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিক ধারণার বিপরীতে ভূমিকম্প নয়, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের স্রোত থেকে এই দুর্যোগের শুরু। কর্তৃপক্ষ সম্ভাব্য হিমবাহ হ্রদের পানি ছাড়ার ঘটনা, নদীতে বাধা এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের তথ্য পরীক্ষা করছে। তিব্বতের গিয়িরং কাউন্টিতেও ৫৫৮ জন নিখোঁজ এবং তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।