Web Analytics

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে, যার পরিমাণ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ শিক্ষাসহ পুরো শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে।

এর আগে শিক্ষাখাতে বরাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ, যেখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র ও আইসিটি খাতের ব্যয়ও অন্তর্ভুক্ত ছিল। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ধাপে ধাপে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষক কল্যাণ ও অবসরভাতা তহবিলের অর্থ দ্রুত প্রদানের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরও জানান, বরাদ্দের বিস্তারিত ও প্রকল্প পরিকল্পনা নিয়ে কয়েক দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।