Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, শহরে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ বাহিনীর কমান্ডো রয়েছে। পুরো শহর কার্যত কঠোর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং স্কুল-অফিস একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি এলাকা ‘রেড জোন’-এর সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। লজিস্টিক সমস্যার কারণে বৈঠকটি আজ নয়, আগামীকাল অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্র জানায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি কূটনৈতিক মুহূর্ত, যা কয়েক সপ্তাহের প্রচেষ্টার পর সম্ভব হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন, তবে কারা উপস্থিত রয়েছেন বা কী আলোচনা হচ্ছে সে বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা কিছু জানাননি।

সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই বৈঠক আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে, যদিও ইরানের দুইটি শর্ত এখনো পূরণ হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।