অনলাইন বেটিং এবং টেস্ট ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁসের অভিযোগে তদন্তের সময় মোবাইল ফোন জব্দ হওয়ায় আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের কাছে গেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় টেস্ট দলের স্পর্শকাতর তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগের পর বিষয়টি সামনে আসে।
তথ্য ফাঁস ও সম্ভাব্য অনলাইন বেটিং-জুয়াসংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। সংস্থাটি রিজওয়ান ও টেস্ট ওপেনার ইমাম-উল-হককে লাহোর কার্যালয়ে ডেকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। ইংল্যান্ড সফরে কার সঙ্গে যোগাযোগ বা দেখা করেছিলেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়। রিজওয়ানের ইংল্যান্ডে ব্যবহৃত ফোন পিসিবির মাধ্যমে জব্দ করে পরে ফরেনসিক পরীক্ষার জন্য পাকিস্তানে পাঠানো হয়।
ফোন জব্দ ও নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিজওয়ান লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন, যা খারিজ হয়। পরে তিনি আইসিসির কাছে জানতে চান, ফোন জব্দ ও ফরেনসিক প্রক্রিয়ায় আইসিসি বা ইসিবির অনুমোদন ছিল কি না। রিজওয়ানের পক্ষ বলেছে, এটি কারও বিরুদ্ধে অভিযোগ নয়; দুর্নীতিবিরোধী নীতিমালা মানা হয়েছে কি না এবং পরবর্তী আইনি করণীয় বোঝার আবেদন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।