Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ যুদ্ধ মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলবাহিনী মোতায়েন ছাড়াই তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তবে যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখা একটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ হতে পারে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।

রুবিও সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে সেটি অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, বিশ্বের উচিত এ বিষয়ে আগাম পরিকল্পনা করা। ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির সংসদ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

ওয়াশিংটন এখনো অপেক্ষা করছে, ইরান সংক্রান্ত আলোচনায় কাদের সঙ্গে কথা বলবে সে বিষয়ে আরো স্পষ্টীকরণের জন্য।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।