Web Analytics

রাজধানীর মিরপুরে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ফোর স্টার গ্রুপের মূল হোতা মেহেদী হাসান ওরফে জয় ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মিরপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান ওরফে জয়, ৩৯, সানজিম হাসান, ২৭, এবং অমিত হাসান, ২৮। পুলিশ বলেছে, তাঁরা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের আপন ভাগ্নে। থানা সূত্রের দাবি, জয় মামুনের নির্দেশে এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল এবং কিশোর গ্যাং পরিচালনা করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির অর্থ মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকিং মাধ্যমে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো। ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে দাবি পুলিশের। সানজিমের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর নাম ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।