Web Analytics

আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর সাভার জোন সাভারে একটি মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার বাদ জোহর সাভার অন্ধ মার্কেট মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা সম্মেলনে আলেম-ওলামা ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

সাভার জোনের সভাপতি মাওলানা আলী আজমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। বক্তারা খতমে নবুওয়তের আকিদা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের প্রকাশনা ও প্রচার কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, ১৫ আগস্টের সম্মেলন থেকে কাদিয়ানী সম্প্রদায়ের বিষয়ে একটি বার্তা দেওয়া হবে। মাওলানা আলী আজম জানান, সম্মেলন সফল করতে সাভার জোন সর্বাত্মক প্রস্তুতি নেবে। সহকারী সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার কায়সারের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।