Web Analytics

রাজশাহীতে এক কলেজ শিক্ষককে চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ ভুক্তভোগী শিক্ষক শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে শাহ মখদুম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দনকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত তিন মাস ধরে শিহাব ও চন্দন শিক্ষক জুয়েলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর চাকু দেখিয়ে হুমকি দেওয়া হয় এবং সর্বশেষ ৪ মার্চ রাতে রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে দুই ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিক্ষক জুয়েল আওয়ামী লীগ সমর্থক এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা করেছেন।

তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।