Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন না। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরী মাদরাসায় এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতরা অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন এবং বলেন, তাদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি। জাতিসংঘের হিসাব উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন; এর আগে প্রায় ৩ হাজার মানুষ গুম এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের ভাষা পুনঃস্থাপন করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।